হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় অবৈধ বেকারি ও মাংসের দোকানে অভিযান, জরিমানা ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানা ও একটি মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উখিয়ার ইউএনও পান্না আক্তারের নির্দেশে উপজেলার কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারসংলগ্ন একটি বাসায় পরিচালিত বেকারি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ছাড়াই পণ্যের স্টিকারে বিএসটিআইর (BSTI) লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন মরিচ্যা বাজারের তিনটি মাংসের দোকান পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় বিএসটিআই কর্তৃপক্ষ দোকানগুলোর ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করে। এ সময় একটি দোকানে বোতলে রক্ত সংরক্ষণ করে মাংসের ওপর ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫২ ধারায় দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় অবৈধ বেকারি ও মাংসের দোকানে অভিযান, জরিমানা ৩৩ হাজার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় অবৈধ বেকারি ও মাংসের দোকানে অভিযান, জরিমানা ৩৩ হাজার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি বেকারি কারখানা ও একটি মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উখিয়ার ইউএনও পান্না আক্তারের নির্দেশে উপজেলার কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারসংলগ্ন একটি বাসায় পরিচালিত বেকারি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ছাড়াই পণ্যের স্টিকারে বিএসটিআইর (BSTI) লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন মরিচ্যা বাজারের তিনটি মাংসের দোকান পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় বিএসটিআই কর্তৃপক্ষ দোকানগুলোর ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করে। এ সময় একটি দোকানে বোতলে রক্ত সংরক্ষণ করে মাংসের ওপর ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫২ ধারায় দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×