হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

শহিদুল ইসলাম উখিয়া::

শহিদুল ইসলাম উখিয়া::

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

এ ঘটনায় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন। মঙ্গলবার র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব সুত্রে জানা যায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

পরে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুন

জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে দৌড়ে পালানোর সময় শাকিলা শারমিন রেশমীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার হওয়া নারীর ঘর এবং ফেলে যাওয়া ড্রাম তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কোটি টাকার বেশি।

গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব দাবি করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রতিবেদক: শহিদুল ইসলাম উখিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ ঘটনায় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন। মঙ্গলবার র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব সুত্রে জানা যায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। পরে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে দৌড়ে পালানোর সময় শাকিলা শারমিন রেশমীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার হওয়া নারীর ঘর এবং ফেলে যাওয়া ড্রাম তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কোটি টাকার বেশি। গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব দাবি করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×