হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

সাদিয়া সুলতানা লিজা,উখিয়া :

সাদিয়া সুলতানা লিজা,উখিয়া :

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জন কৃতি শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে থাইংখালী শিক্ষক পরিবারের সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, পালংখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল আলা রোমান, পালংখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি রশিদ আহমেদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ ও কক্সবাজার আদালতের পেশকার ফরিদুল আলম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি তাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

সভাপতির বক্তব্যে কামরুদ্দিন মুকুল বলেন, থাইংখালী শিক্ষক পরিবার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১৮ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ বৃত্তি অর্জন করেন। শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি থাইংখালী উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৬ জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে পালংখালী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার ৪৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

প্রতিবেদক: সাদিয়া সুলতানা লিজা,উখিয়া : | প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জন কৃতি শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে থাইংখালী শিক্ষক পরিবারের সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, পালংখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল আলা রোমান, পালংখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি রশিদ আহমেদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ ও কক্সবাজার আদালতের পেশকার ফরিদুল আলম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি তাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সভাপতির বক্তব্যে কামরুদ্দিন মুকুল বলেন, থাইংখালী শিক্ষক পরিবার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১৮ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ বৃত্তি অর্জন করেন। শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি থাইংখালী উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৬ জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, ২০২৪ সালে পালংখালী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার ৪৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×