হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় প্রাইভেট পড়ে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তিন শিক্ষার্থী ইভটিজিং ও হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী-মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন— মনখালী গ্রামের আবু তাহেরের পুত্র সাইফুল হাসান জিহান (১৬), মনখালী বটতলী গ্রামের মৃত জাফরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান (১৭) এবং ছেপটখালী গ্রামের ছৈয়দ আহমদের পুত্র মোহাম্মদ ইব্রাহিম (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর প্রাইভেট ক্লাস শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন বখাটে তাদের পথে আটকিয়ে অশোভন আচরণ করে। প্রতিবাদ করায় বখাটেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।পরিবার সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাইফুল হাসান জিহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এ ঘটনায় উখিয়ার ছেপটখালী-মাদারবুনিয়া উপকুলীয় উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নুরুল আবছার সিকদার বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এতে পাঁচজনকে আসামী করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে একটি বখাটে চক্র শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় প্রাইভেট পড়ে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় প্রাইভেট পড়ে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তিন শিক্ষার্থী ইভটিজিং ও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী-মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন— মনখালী গ্রামের আবু তাহেরের পুত্র সাইফুল হাসান জিহান (১৬), মনখালী বটতলী গ্রামের মৃত জাফরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান (১৭) এবং ছেপটখালী গ্রামের ছৈয়দ আহমদের পুত্র মোহাম্মদ ইব্রাহিম (১৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর প্রাইভেট ক্লাস শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন বখাটে তাদের পথে আটকিয়ে অশোভন আচরণ করে। প্রতিবাদ করায় বখাটেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।পরিবার সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাইফুল হাসান জিহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উখিয়ার ছেপটখালী-মাদারবুনিয়া উপকুলীয় উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নুরুল আবছার সিকদার বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এতে পাঁচজনকে আসামী করা হয়। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে একটি বখাটে চক্র শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×