হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামি ও চুরি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যাম্প-৯ ও ক্যাম্প-১০ এলাকা থে…

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামি ও চুরি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যাম্প-৯ ও ক্যাম্প-১০ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এপিবিএন জানায়, শনিবার রাতে ক্যাম্প-০৯ পানবাজার এলাকায় অভিযান চালিয়ে উখিয়া থানার একটি চুরি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলম প্রকাশ সৈয়দ আলমকে (৬০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক-ডি/০৩-এর বাসিন্দা।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

অন্যদিকে, ক্যাম্প-১০ এর জি/৪ ব্লক থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জোবায়েরকে (২৬) গ্রেফতার করা হয়। জোবায়ের টেকনাফ থানার একটি মাদক মামলার (জিআর নং-২৯৫/২০) সাজাপ্রাপ্ত আসামি।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুরির মামলার আসামিকে উখিয়া থানা এবং সাজাপ্রাপ্ত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ২ রোহিঙ্গা গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামি ও চুরি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামি ও চুরি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যাম্প-৯ ও ক্যাম্প-১০ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এপিবিএন জানায়, শনিবার রাতে ক্যাম্প-০৯ পানবাজার এলাকায় অভিযান চালিয়ে উখিয়া থানার একটি চুরি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলম প্রকাশ সৈয়দ আলমকে (৬০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক-ডি/০৩-এর বাসিন্দা। অন্যদিকে, ক্যাম্প-১০ এর জি/৪ ব্লক থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জোবায়েরকে (২৬) গ্রেফতার করা হয়। জোবায়ের টেকনাফ থানার একটি মাদক মামলার (জিআর নং-২৯৫/২০) সাজাপ্রাপ্ত আসামি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুরির মামলার আসামিকে উখিয়া থানা এবং সাজাপ্রাপ্ত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×