কক্সবাজারের উখিয়ায় বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার গভীর রাতে উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন।বুধবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উখিয়ার বালুখালী বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় অবস্হান নেন। রাত সাড়ে নয়টার সময় মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা(৪ জন বিজিবি সদস্য) তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীদের ভিতরে ৬/৭ জন চিহ্নিত চোরাকারবারি কে সনাক্ত করে বিজিবি।
চোরাকারবারিরি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা সাহসের সাথে তাদের মোকাবেলা করে এবং চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও খাল সাঁতরে মায়ানমারের দিকে চলে যায়।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’
পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।




মন্তব্য করুন