কক্সবাজারের উখিয়ার দৌছড়ি বিটের সংরক্ষিত বনভূমিতে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদ ধ্বংস করে দিয়েছে বনবিভাগ ও পল্লী বিদ্যুৎ। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার মিটার জি আই তার জব্দ করতে সক্ষম হয়।
বনবিভাগ বলেছেন জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার সকালে এ অভিযান চালানো হয়।
এছাড়া তিনটি অবৈধভাবে স্হাপন করা তিনটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এ অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি।
সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট
বিট কর্মকর্তা বলেন জড়িতদের নাম সংগ্রহের কাজ চলমান রয়েছে। প্রকৃত আসামী শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে উখিয়ার দৌছড়ি গহীন বনের রফিকের ঘোনা সংরক্ষিত বনভূমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি মা হাতি মারা যায়।




মন্তব্য করুন