কক্সবাজারের উখিয়া থানার পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাতজনের মধ্যে নিয়মিত মামলায় দুজন, জিআর পরোয়ানামূলে একজন, রিমান্ড শেষে আদালতে পাঠানো একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় তিনজন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন আনিস উল্লাহ (২২) ও জসিম উদ্দিন (২৮)। জিআর পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন জাহিদ হোসেন (২৯)। রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে সাইফুদ্দীন (২১) নামের এক আসামিকে।
এ ছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ রফিক (৩৬), মোহাম্মদ হাকিস (২০) ও নূর বাহার (৩৩)। তাঁদের মধ্যে রফিকের ১৫ দিন, হাকিসের ২৫ দিন এবং নূর বাহারের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসে আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে; ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মোট সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির অভিযোগ, নারীকে কুপিয়ে আহত
- ইউএনও পান্না আক্তারের হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুনর্নির্মাণ শুরু
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়া থানার পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন