হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বুধবার, ৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন।বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বাড়ির পাশে বড় আকৃতির সাপটি দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।
দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন।

বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বুধবার, ৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন।বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বাড়ির পাশে বড় আকৃতির সাপটি দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন। দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন। বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×