শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

উখিয়ায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের উখিয়ায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে উপজেলার কোর্টবাজার ও মরিচ্যাবাজার এলাকায় মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে আরও ২ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এইসব ব্যবসায়ীদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আওতায় জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে।

অসাধু উপায়ে পণ্যের দাম বৃদ্ধি বা মজুদদারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: