হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের উখিয়ায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে উপজেলার কোর্টবাজার ও মরিচ্যাবাজার এলাকায় মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে আরও ২ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এইসব ব্যবসায়ীদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আওতায় জরিমানা করা হয়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে।

অসাধু উপায়ে পণ্যের দাম বৃদ্ধি বা মজুদদারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের উখিয়ায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এই অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে উপজেলার কোর্টবাজার ও মরিচ্যাবাজার এলাকায় মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে আরও ২ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এইসব ব্যবসায়ীদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আওতায় জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে। অসাধু উপায়ে পণ্যের দাম বৃদ্ধি বা মজুদদারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×