কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা উত্তর বড়বিল এলাকায় অভিযান চালিয়ে নগদ ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮টি ইয়াবা, একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা উত্তর বড়বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৬)।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুপাড়া বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা উত্তর বড়বিলের লেঙ্গুর বিল উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
বিজিবি সুত্রে জানা যায় অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১৮টি বার্মিজ ইয়াবা, নগদ ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, একটি অটোরিকশা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অর্থ ও ইয়াবার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি করেছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।




মন্তব্য করুন