হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ঢাকায় গ্রেপ্তার আসামি

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে উখি…

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার মো. ইউছুপ (৩১) মামলার ৫ নম্বর আসামি। এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গত মঙ্গলবার বিকালে (১৫ সেপ্টেম্বর) ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ইউছুপ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া গ্রামের মহি উদ্দিন ও ছেনুয়ারা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালংখালী বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহকদের জমা করা টাকা নিয়ে অনিয়মের অভিযোগে গত ১৯ আগস্ট উখিয়া থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৩৬। এতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মামলার এজাহার অনুযায়ী, ২১ জন গ্রাহকের হিসাবে মোট ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা জমা ছিল। তাঁদের অভিযোগ, প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে তাঁরা জানতে পারেন, হিসাবের সঙ্গে জমার রসিদের মিল নেই। এ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরে গত ২২ আগস্ট পালংখালী স্টেশন চত্বরে মানববন্ধন করেন কয়েক শ গ্রাহক। কর্মসূচি শেষে তাঁরা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। গ্রাহকেরা তাঁদের আমানতের টাকা ফেরত এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পালংখালী এজেন্ট শাখার এজেন্ট মালিক হাকিম উদ্দিন, ক্যাশিয়ার তাহসিন ইসলাম, ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদসহ নয়জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রাহকদের জমা করা অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং হিসাবের নথি ও জমার রসিদ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউছুপকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় ইউছুপকে ঢাকার উত্তরা পশ্চিম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট এজেন্ট শাখার মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ঢাকায় গ্রেপ্তার আসামি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত এক আসা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ঢাকায় গ্রেপ্তার আসামি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ঢাকায় গ্রেপ্তার আসামি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তার মো. ইউছুপ (৩১) মামলার ৫ নম্বর আসামি। এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত মঙ্গলবার বিকালে (১৫ সেপ্টেম্বর) ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ইউছুপ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া গ্রামের মহি উদ্দিন ও ছেনুয়ারা বেগমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পালংখালী বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহকদের জমা করা টাকা নিয়ে অনিয়মের অভিযোগে গত ১৯ আগস্ট উখিয়া থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৩৬। এতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২১ জন গ্রাহকের হিসাবে মোট ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা জমা ছিল। তাঁদের অভিযোগ, প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে তাঁরা জানতে পারেন, হিসাবের সঙ্গে জমার রসিদের মিল নেই। এ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে গত ২২ আগস্ট পালংখালী স্টেশন চত্বরে মানববন্ধন করেন কয়েক শ গ্রাহক। কর্মসূচি শেষে তাঁরা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। গ্রাহকেরা তাঁদের আমানতের টাকা ফেরত এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পালংখালী এজেন্ট শাখার এজেন্ট মালিক হাকিম উদ্দিন, ক্যাশিয়ার তাহসিন ইসলাম, ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদসহ নয়জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রাহকদের জমা করা অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং হিসাবের নথি ও জমার রসিদ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউছুপকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় ইউছুপকে ঢাকার উত্তরা পশ্চিম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট এজেন্ট শাখার মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×