হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত, পরিবার পেল প্রশাসনের নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে আবদুল মালেক প্রকাশ মানিক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেক ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তার নিজ বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম হলদিয়া গ্রামে হলেও তিনি জামবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দিনমজুরি করে সংসার চালাতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মালেক দুপুরের খাবার খেতে বসেছিলেন। এ সময় টানা বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টির কারণে ঘরের দেয়াল ধসে মালেক চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, নিহতের পরিবার অত্যন্ত দরিদ্র। দিনমজুরি করেই মালেক সংসার চালাতেন। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিলেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
জেলা প্রশাসক মো. আঃ মান্নানের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহতের দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও পান্না আক্তার নিহতের স্ত্রী শাকেরা আক্তারের হাতে এ অর্থ তুলে দেন।

ইউএনও পান্না আক্তার জানান, নিহত আবদুল মালেক প্রকাশ মানিকের নামে বৈধ কাগজপত্র থাকলে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিদকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার উদ্দিন।

মাটির ঘরের দেয়াল ধসে দিনমজুরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত, পরিবার পেল প্রশাসনের নগদ সহায়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত, পরিবার পেল প্রশাসনের নগদ সহায়তা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে আবদুল মালেক প্রকাশ মানিক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তার নিজ বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম হলদিয়া গ্রামে হলেও তিনি জামবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মালেক দুপুরের খাবার খেতে বসেছিলেন। এ সময় টানা বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টির কারণে ঘরের দেয়াল ধসে মালেক চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, নিহতের পরিবার অত্যন্ত দরিদ্র। দিনমজুরি করেই মালেক সংসার চালাতেন। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিলেন তিনি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। জেলা প্রশাসক মো. আঃ মান্নানের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নিহতের দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও পান্না আক্তার নিহতের স্ত্রী শাকেরা আক্তারের হাতে এ অর্থ তুলে দেন। ইউএনও পান্না আক্তার জানান, নিহত আবদুল মালেক প্রকাশ মানিকের নামে বৈধ কাগজপত্র থাকলে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিদকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার উদ্দিন। মাটির ঘরের দেয়াল ধসে দিনমজুরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×