হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোরকে অপহরণ এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্…

কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোরকে অপহরণ এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়ার ২নং জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) এবং একই এলাকার মো. আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)। এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সহকারী আ. ম. ফারুক সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও বিজিবি/এসআরবি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়া উপজেলার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় চক্রের সদস্যরা তাকে ভালো চাকরির লোভ দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

পরবর্তীতে অপহরণকারীরা কিশোরের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যা অথবা সাগরে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের সনাক্তে অভিযানে নামে এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কিশোর মাইমুন উদ্দিনকে পাচারের উদ্দেশ্যে অপহরণ ও মুক্তিপণ দাবি করার কথা স্বীকার করেছে।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মানবপাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোরকে অপহরণ এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ মানবপাচারকার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোরকে অপহরণ এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়ার ২নং জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) এবং একই এলাকার মো. আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)। এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সহকারী আ. ম. ফারুক সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণ ও বিজিবি/এসআরবি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়া উপজেলার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় চক্রের সদস্যরা তাকে ভালো চাকরির লোভ দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা কিশোরের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যা অথবা সাগরে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের সনাক্তে অভিযানে নামে এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কিশোর মাইমুন উদ্দিনকে পাচারের উদ্দেশ্যে অপহরণ ও মুক্তিপণ দাবি করার কথা স্বীকার করেছে। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মানবপাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×