হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ও ১৬ লাখ টাকা জব্দ: দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুতুপালং গ্রামে মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক ও টাকা জব্দ করা হয়। তবে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরও তিন মাদক কারবারি পালিয়ে গেছে।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের মাদক কারবারি সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মাহমুদা খাতুন (৫৯) এবং সাজেদা খাতুন সাজু (১৯) নামের দুই নারীকে আটক করতে সক্ষম হয়। তবে, সাদ্দাম, মহিউদ্দিন এবং হেলাল উদ্দিন পালিয়ে যায়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আটককৃত মাহমুদা খাতুন এবং সাজেদা খাতুন সাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ও ১৬ লাখ টাকা জব্দ: দুই নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ও ১৬ লাখ টাকা জব্দ: দুই নারী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকাসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুতুপালং গ্রামে মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক ও টাকা জব্দ করা হয়। তবে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরও তিন মাদক কারবারি পালিয়ে গেছে। র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের মাদক কারবারি সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মাহমুদা খাতুন (৫৯) এবং সাজেদা খাতুন সাজু (১৯) নামের দুই নারীকে আটক করতে সক্ষম হয়। তবে, সাদ্দাম, মহিউদ্দিন এবং হেলাল উদ্দিন পালিয়ে যায়। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটককৃত মাহমুদা খাতুন এবং সাজেদা খাতুন সাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×