কক্সবাজারের উখিয়া উপজেলা-এ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ রোহিঙ্গাকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তিন পুরুষ ও দুই নারী রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাইফুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ওই চক্রের সহযোগী বলে সন্দেহ করছে পুলিশ।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে জনপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।




মন্তব্য করুন