কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পাচারকারীর নাম জোনেয়াদ (২৩)। সে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/১৭ ব্লকের শাহামিয়ার ছেলে।
৮ এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় এক রোহিঙ্গা সদস্যের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে তল্লাশির জন্য ডাকা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
পরবর্তীতে স্থানীয় পথচারী ও দোকানদারদের উপস্থিতিতে আটককৃত জোনায়েদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো সাদা শপিং ব্যাগের ভেতর থেকে ৩০টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ উদ্ধার করা হয়।
পরে ওই পলিব্যাগগুলো থেকে গণনা করে সর্বমোট ৬ হাজার পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট জব্দ করে পুলিশ।
৮ এপিবিএন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন