হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার কোটবাজারের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল ও ব্যবসায়িক বিশৃঙ্খলা নিরসনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমানো এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে তিনি মাঠে সরাসরি নেমেছে পড়েছেন, পাশাপাশি তিনি দিয়েছেন একাধিক নির্দেশনাও। এসব নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও পান্না আক্তার কোটবাজার স্টেশন ও বাজার এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি গত ১৫ জুলাই অনুষ্ঠিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দোকান মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, বাজার কমিটি এবং সরকারি জমি ও ফুটপাত দখলকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নির্দেশনা অনুযায়ী, সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব অস্থায়ী দোকান নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও যানবাহন পার্কিং করা যাবে না। কোনো ব্যবসায়ী রাস্তা বা ফুটপাতে পণ্যসামগ্রী রাখতে পারবেন না। মাছ, মাংস, সবজি, ফল ও মুদিদোকানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

যানজট কমাতে মালবাহী ট্রাকের লোড-আনলোড রাত ৮টা থেকে সকাল ৭টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অটোরিকশা, টমটম ও সিএনজির জন্য একমুখী চলাচল এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইউএনও পান্না আক্তার বলেন, ‘জনস্বার্থে কোটবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়। ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, মার্কেট মালিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া স্থায়ী পরিবর্তন আনা যাবে না।’

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, রাজাপালং ব্যবসায়ী সমিতির আবু রায়হান, বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটবাজার স্টেশন ও বাজার এলাকায় সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধ ভাসমান দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থায়ী যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তাঁদের প্রত্যাশা, ইউএনওর এ উদ্যোগ বাস্তবায়িত হলে কোটবাজারে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার কোটবাজারের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে উপজেলা প্রশাসন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার কোটবাজারের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে উপজেলা প্রশাসন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল ও ব্যবসায়িক বিশৃঙ্খলা নিরসনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমানো এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে তিনি মাঠে সরাসরি নেমেছে পড়েছেন, পাশাপাশি তিনি দিয়েছেন একাধিক নির্দেশনাও। এসব নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও পান্না আক্তার কোটবাজার স্টেশন ও বাজার এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি গত ১৫ জুলাই অনুষ্ঠিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দোকান মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, বাজার কমিটি এবং সরকারি জমি ও ফুটপাত দখলকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী, সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব অস্থায়ী দোকান নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও যানবাহন পার্কিং করা যাবে না। কোনো ব্যবসায়ী রাস্তা বা ফুটপাতে পণ্যসামগ্রী রাখতে পারবেন না। মাছ, মাংস, সবজি, ফল ও মুদিদোকানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে। যানজট কমাতে মালবাহী ট্রাকের লোড-আনলোড রাত ৮টা থেকে সকাল ৭টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অটোরিকশা, টমটম ও সিএনজির জন্য একমুখী চলাচল এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। ইউএনও পান্না আক্তার বলেন, ‘জনস্বার্থে কোটবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়। ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, মার্কেট মালিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া স্থায়ী পরিবর্তন আনা যাবে না।’ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, রাজাপালং ব্যবসায়ী সমিতির আবু রায়হান, বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটবাজার স্টেশন ও বাজার এলাকায় সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধ ভাসমান দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থায়ী যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তাঁদের প্রত্যাশা, ইউএনওর এ উদ্যোগ বাস্তবায়িত হলে কোটবাজারে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×