হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার ক্যাম্পে ২৪ ঘণ্টায় আরেক রোহিঙ্গা যুবক খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন




কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর শরণার্থী শিবিরে মাহবুবুর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। গতকাল বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে তাকে খুন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

নিহত মাহবুবুর রহমান (৩০) উখিয়ার ক্যাম্প-৮ এর ইস্ট এলাকার বাসিন্দা। এর আগে গতকাল বুধবার (১৫ মার্চ) সকালে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন। গত ২৪ ঘণ্টার মাথায় দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা খুন হলো।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান হাত-মুখ বাঁধা জবাই করা মরদেহ পাওয়া যায়। দুষ্কৃতকারীরা গতকাল বুধবার বিকেলে ওই যুবককে অপহরণ করে ৯ নম্বর ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে গভীর রাতে তাকে খুন করে মরদেহ ফেলে যায়।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ক্যাম্পে অস্থিরতা বিরাজ করছে। দুর্বৃত্তদের হাতে একাধিক রোহিঙ্গা নেতা ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা নাগরিক খুন হচ্ছে।

গতকাল বুধবার (১৫ মার্চ) ভোরে রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এর আগে ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার বাড়ি পুড়ে গেছে। পরের দিন ৬ মার্চ আরসা নেতা ডাক্তার ওয়াক্কাস, ৭ মার্চ কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসন দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার ক্যাম্পে ২৪ ঘণ্টায় আরেক রোহিঙ্গা যুবক খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার ক্যাম্পে ২৪ ঘণ্টায় আরেক রোহিঙ্গা যুবক খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর শরণার্থী শিবিরে মাহবুবুর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। গতকাল বুধবার (১৫ মার্চ) দিনগত রাতে তাকে খুন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহবুবুর রহমান (৩০) উখিয়ার ক্যাম্প-৮ এর ইস্ট এলাকার বাসিন্দা। এর আগে গতকাল বুধবার (১৫ মার্চ) সকালে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন। গত ২৪ ঘণ্টার মাথায় দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা খুন হলো। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান হাত-মুখ বাঁধা জবাই করা মরদেহ পাওয়া যায়। দুষ্কৃতকারীরা গতকাল বুধবার বিকেলে ওই যুবককে অপহরণ করে ৯ নম্বর ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে গভীর রাতে তাকে খুন করে মরদেহ ফেলে যায়।’ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ক্যাম্পে অস্থিরতা বিরাজ করছে। দুর্বৃত্তদের হাতে একাধিক রোহিঙ্গা নেতা ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা নাগরিক খুন হচ্ছে। গতকাল বুধবার (১৫ মার্চ) ভোরে রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এর আগে ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার বাড়ি পুড়ে গেছে। পরের দিন ৬ মার্চ আরসা নেতা ডাক্তার ওয়াক্কাস, ৭ মার্চ কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসন দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×