হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ ভোটার।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উখিয়া সদরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নারী, পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা জানান, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রায় ৭ হাজার ৫০০ ভোটার রয়েছেন। এর মধ্যে ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪ হাজার ৮০০ ভোটার ভোট দেন। অথচ কেন্দ্রটি সরিয়ে মৌলভীপাড়া এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মাত্র ২৬৩ ভোটার রয়েছে। এ সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় শিক্ষক জাফর আহমদ বলেন, “২৫ বছরের পুরানো এই কেন্দ্র সরিয়ে নেওয়া মানে হাজারো ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা।”
বৃদ্ধা ভোটার সোনালি আক্তার বলেন, “ফলিয়াপাড়া স্কুল আমাদের খুব কাছে। এটি সরিয়ে নিলে আমি ভোট দিতে পারব না।”

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

মানববন্ধনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা নুর মোহাম্মদ সিকদারসহ শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ভোটাররা অংশ নেন। তারা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে দ্রুত ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ পুনরায় চালুর দাবি জানান।

উল্লেখ্য, ফলিয়াপাড়া ভোট কেন্দ্রটি ২য় টঙ্গী পাড়া হিসেবে পরিচিত।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ ভোটার। শনিবার (১৮ অক্টোবর) সকালে উখিয়া সদরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নারী, পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রায় ৭ হাজার ৫০০ ভোটার রয়েছেন। এর মধ্যে ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪ হাজার ৮০০ ভোটার ভোট দেন। অথচ কেন্দ্রটি সরিয়ে মৌলভীপাড়া এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মাত্র ২৬৩ ভোটার রয়েছে। এ সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষক জাফর আহমদ বলেন, “২৫ বছরের পুরানো এই কেন্দ্র সরিয়ে নেওয়া মানে হাজারো ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা।” বৃদ্ধা ভোটার সোনালি আক্তার বলেন, “ফলিয়াপাড়া স্কুল আমাদের খুব কাছে। এটি সরিয়ে নিলে আমি ভোট দিতে পারব না।” মানববন্ধনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা নুর মোহাম্মদ সিকদারসহ শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ভোটাররা অংশ নেন। তারা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে দ্রুত ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ পুনরায় চালুর দাবি জানান। উল্লেখ্য, ফলিয়াপাড়া ভোট কেন্দ্রটি ২য় টঙ্গী পাড়া হিসেবে পরিচিত।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×