হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার সীমান্ত থেকে ফের ২০ বস্তা সার সহ আটক-১

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বুধবার, ১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছেন।

আটককৃত হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন (১৯)।

বুধবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার সীমান্তের ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টার দিকে কয়েকজন ব্যক্তিকে পানি দিয়ে ভাসিয়ে বস্তা আনতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।

এ সময় চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গত সোমবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ১শ বস্তা ইউরিয়া সার সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার সীমান্ত থেকে ফের ২০ বস্তা সার সহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার সীমান্ত থেকে ফের ২০ বস্তা সার সহ আটক-১

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বুধবার, ১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছেন। আটককৃত হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন (১৯)। বুধবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার সীমান্তের ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টার দিকে কয়েকজন ব্যক্তিকে পানি দিয়ে ভাসিয়ে বস্তা আনতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ১শ বস্তা ইউরিয়া সার সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×