উখিয়া উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন। নামজারিসহ ভূমিসংক্রান্ত সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার সরকারি গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. জিয়া উদ্দিন বলেন, “উখিয়া উপজেলা ভূমি অফিসে দালালদের কোনো অবস্থান থাকবে না। নামজারিসহ অন্যান্য কাজে সহকারী কমিশনার (ভূমি) যদি যথাযথভাবে খেয়াল রাখেন, তাহলে দালাল ঢোকার সুযোগ পাবে না। অফিসের কাগজপত্র ও কার্যক্রমও তিনি নিজে দেখবেন, এ বিষয়গুলো তাকে বলা হয়েছে।”
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া প্রশাসনের মূল দায়িত্ব। ভূমি অফিসে কোনো অনিয়ম, দালালনির্ভরতা বা রাজনৈতিক চাপ বরদাশত করা হবে না।
উখিয়ায় সার সংকট নিরসনে প্রশাসনের কঠোর অবস্থান
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে বিভাগীয় কমিশনার রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিষদের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন সেবা কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই রাজাপালং ইউনিয়ন পরিষদের পুরো টিম দিবা-রাত্রি মানুষের সেবা দিয়ে যাচ্ছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”
- ওসি ও এনএসআই পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে সুজন রানাকে ঘিরে নানা প্রশ্ন
- উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও পান্না আক্তার
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়া ভূমি অফিস হবে দালালমুক্ত সম্পর্কিত তথ্য কী?
উত্তর: উখিয়া উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন। নামজারিসহ ভূমিসংক্রান্ত সেবা নিতে এসে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন