হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।

আজ বৃহস্পতিবার ৬৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়া উপজেলার আনজুমানপাড়া সুইচ গেইট এলাকায় অভিযান চালায়।

এ সময় কয়েকজনকে বেড়িবাঁধের ওপর দিয়ে বস্তা বহন করতে দেখে টহল দল তাদের থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে অন্য কয়েকজন অন্ধকার ও পানি পথ ব্যবহার করে পালিয়ে যান।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আটক ব্যক্তিরা হলেন মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা। আজ বৃহস্পতিবার ৬৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়া উপজেলার আনজুমানপাড়া সুইচ গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজনকে বেড়িবাঁধের ওপর দিয়ে বস্তা বহন করতে দেখে টহল দল তাদের থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে অন্য কয়েকজন অন্ধকার ও পানি পথ ব্যবহার করে পালিয়ে যান। আটক ব্যক্তিরা হলেন মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×