আমি
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামের এক এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক নুরুল হাকিম উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের (এফডিএমএন ক্যাম্প-৫, ব্লক-ই/৬) বাসিন্দা জকরিয়া ও জনিশা দম্পতির ছেলে। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক সংকেতসূচক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র নিয়মিত বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন এলাকা রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুর পাড় এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক ১০টার দিকে মিয়ানমার সীমান্ত পার হয়ে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিয়ে চ্যালেঞ্জ করেন।
এ সময় ওই ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া দিয়ে মো. নুরুল হাকিমকে আটক করে। পরে তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৫টি কাটে রাখা সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, সে এই ইয়াবার চালান মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বাংলাদেশে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
সীমান্ত এলাকার মূল হোতা ও মাদক সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা পাচারকারী আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: আমি কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামের এক এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে আটক করেছে উখিয়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন