হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাইডেনের জার্মান শেফার্ডের কামড়ে আহত গোয়েন্দা কর্মকর্তাসহ ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৬ জুলাই – হোয়াইট হাউজে ঢুকে যেন মাথা বিগড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন পোষা কুকুর কমান্ডারের। সেটি ইতোমধ্যে গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে কামড় দিয়েছে।

জানা গেছে, ভুক্তভোগীদের তালিকায় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা আছেন, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

২০২১ সালে বাইডেনের ভাই জার্মান শেফার্ড কুকুরটিকে উপহার হিসেবে দেন। বাইডেনের আরেকটি কুকুর ‘মেজরকে’ বিদায়ের পর হোয়াইট হাউজে নিয়ে আসা হয় নতুন কুকুর কমান্ডারকে। হোয়াইট হাউজে প্রবেশের পর অন্ততপক্ষে ১০ জনকে সে কামড় দিয়েছে।
কামান্ডারের কামড় বা হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে ২০২২ সালের ৩ নভেম্বর। ওই দিন সে গোয়েন্দা সংস্থার পোশাক পরা এক কর্মকর্তার হাত ও উরুতে কামড় দিয়েছিল। পরে ওই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই ঘটনার কয়েক মাস পরে বাইডেন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে একজন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বাইডেনের কুকুরের কামড়ানোর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কমান্ডারকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৬ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাইডেনের জার্মান শেফার্ডের কামড়ে আহত গোয়েন্দা কর্মকর্তাসহ ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাইডেনের জার্মান শেফার্ডের কামড়ে আহত গোয়েন্দা কর্মকর্তাসহ ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৬ জুলাই – হোয়াইট হাউজে ঢুকে যেন মাথা বিগড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন পোষা কুকুর কমান্ডারের। সেটি ইতোমধ্যে গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে কামড় দিয়েছে। জানা গেছে, ভুক্তভোগীদের তালিকায় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা আছেন, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে। ২০২১ সালে বাইডেনের ভাই জার্মান শেফার্ড কুকুরটিকে উপহার হিসেবে দেন। বাইডেনের আরেকটি কুকুর ‘মেজরকে’ বিদায়ের পর হোয়াইট হাউজে নিয়ে আসা হয় নতুন কুকুর কমান্ডারকে। হোয়াইট হাউজে প্রবেশের পর অন্ততপক্ষে ১০ জনকে সে কামড় দিয়েছে।কামান্ডারের কামড় বা হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে ২০২২ সালের ৩ নভেম্বর। ওই দিন সে গোয়েন্দা সংস্থার পোশাক পরা এক কর্মকর্তার হাত ও উরুতে কামড় দিয়েছিল। পরে ওই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার কয়েক মাস পরে বাইডেন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে একজন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বাইডেনের কুকুরের কামড়ানোর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কমান্ডারকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ২৬ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×