হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্রগ্রামে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে ভয়াবহ ঘটনা ঘটিয়ে ‘কৌশলে’ পালাল যুবক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭ অপরাহ্ন

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল কক্ষে উঠেন অচেনা এক তরুণী ও যুবক। কক্ষে প্রাথমিক অবস্থায় কি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। আর মরদেহ উদ্ধারের আগে এক সময়ে পোশাক বদলের কৌশলে হোটেল ত্যাগ করে ঐ যুবক।

শুক্রবার চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকার এক্সেস রোডের একটি আবাসিক হোটেলের কক্ষের মেঝে থেকে গলাকাটা তরুণীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, ঐ যুবকটিও ভুয়া পরিচয়ে রুম ভাড়া নেয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, হোটেলে রক্ষিত রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার সকালে মাথায় কান টুপি এবং মাস্ক পরা অবস্থায় একজন এক যুবক সপ্তম তলায় অবস্থিত হোটেলে এক তরুণীসহ উপস্থিত হন। তার সঙ্গে তিনটি হাত ব্যাগ ভর্তি মালামাল ছিল।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ফ্রন্ট ডেস্কে কর্মরত হোটেলবয় বেলালের কাছে একটি জাতীয় পরিচয়পত্রও তারা উপস্থাপন করেন। সেই পরিচয়পত্রে নাম কামরুল হাসান (২৩) এবং কুমিল্লার বরুড়া থানার মুগজি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে বলে উল্লেখ রয়েছে। তারা সকাল সাড়ে ৮টায় ঐ হোটেলের ৮০২নং কক্ষটি ভাড়া নিয়ে সেখানে চলে যান।

পুলিশ আরো জানায়, বিকেকাল সাড়ে ৫টায় কামরুল হাসান পরিচয়ধারী ঐ ব্যক্তি রুমের দরজা লক করে সিঁড়ি দিয়ে নেমে এক্সেস রোড ধরে পায়ে হেঁটে পূর্ব দিকে চলে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রুমে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রুমের মেঝেতে তরুণী মরদেহ পড়ে থাকতে দেখে।

হালিশহর থানার এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল জানান, ঐ ব্যক্তি ভুয়া পরিচয়ে রুম ভাড়া নিয়ে গলা এবং পেটে ছুরিকাঘাত করে তরুণীকে খুন করে। পরে অন্য পোশাক পরে কক্ষে তালা মেরে পালিয়ে যায়।

তিনি আরো জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। তরুণীটির পরিচয় ও ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

চট্রগ্রামে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে ভয়াবহ ঘটনা ঘটিয়ে ‘কৌশলে’ পালাল যুবক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্রগ্রামে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে ভয়াবহ ঘটনা ঘটিয়ে ‘কৌশলে’ পালাল যুবক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭ অপরাহ্ন
Print Image
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল কক্ষে উঠেন অচেনা এক তরুণী ও যুবক। কক্ষে প্রাথমিক অবস্থায় কি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। আর মরদেহ উদ্ধারের আগে এক সময়ে পোশাক বদলের কৌশলে হোটেল ত্যাগ করে ঐ যুবক। শুক্রবার চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকার এক্সেস রোডের একটি আবাসিক হোটেলের কক্ষের মেঝে থেকে গলাকাটা তরুণীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, ঐ যুবকটিও ভুয়া পরিচয়ে রুম ভাড়া নেয় বলে জানা গেছে। পুলিশ জানায়, হোটেলে রক্ষিত রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার সকালে মাথায় কান টুপি এবং মাস্ক পরা অবস্থায় একজন এক যুবক সপ্তম তলায় অবস্থিত হোটেলে এক তরুণীসহ উপস্থিত হন। তার সঙ্গে তিনটি হাত ব্যাগ ভর্তি মালামাল ছিল। ফ্রন্ট ডেস্কে কর্মরত হোটেলবয় বেলালের কাছে একটি জাতীয় পরিচয়পত্রও তারা উপস্থাপন করেন। সেই পরিচয়পত্রে নাম কামরুল হাসান (২৩) এবং কুমিল্লার বরুড়া থানার মুগজি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে বলে উল্লেখ রয়েছে। তারা সকাল সাড়ে ৮টায় ঐ হোটেলের ৮০২নং কক্ষটি ভাড়া নিয়ে সেখানে চলে যান। পুলিশ আরো জানায়, বিকেকাল সাড়ে ৫টায় কামরুল হাসান পরিচয়ধারী ঐ ব্যক্তি রুমের দরজা লক করে সিঁড়ি দিয়ে নেমে এক্সেস রোড ধরে পায়ে হেঁটে পূর্ব দিকে চলে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রুমে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রুমের মেঝেতে তরুণী মরদেহ পড়ে থাকতে দেখে। হালিশহর থানার এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল জানান, ঐ ব্যক্তি ভুয়া পরিচয়ে রুম ভাড়া নিয়ে গলা এবং পেটে ছুরিকাঘাত করে তরুণীকে খুন করে। পরে অন্য পোশাক পরে কক্ষে তালা মেরে পালিয়ে যায়। তিনি আরো জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। তরুণীটির পরিচয় ও ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×