হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বখতার আহমেদের বিরুদ্ধে প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ বার হাজার আটশত উনাশি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে দুদকের কক্সবাজারস্থ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রকাশ ইয়াবা বদির সহযোগী ২০১৮ সালে পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বখতার আহম্মদ ৫০ হাজার পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনী হাতে ঢাকায় গ্রেফতার হয়। একসময়ে তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় থাকলেও বর্তমানে তিনি কোটিপতির খাতায় নাম লিখেছেন। ওই ব্যবসার সাথে সহযোগি হিসেবে আছেন তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।

এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, মামলা এজাহার দাখিল করা হয়েছে, আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিবেন। আমরা নিয়মিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি৷ অপরাধী যতোটা শক্তিশালী হোকনা কেন কেউ রেহাই পাবে না।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বখতার আহমেদের বিরুদ্ধে প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ বার হাজার আটশত উনাশি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে দুদকের কক্সবাজারস্থ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে। সূত্র বলছে, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রকাশ ইয়াবা বদির সহযোগী ২০১৮ সালে পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বখতার আহম্মদ ৫০ হাজার পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনী হাতে ঢাকায় গ্রেফতার হয়। একসময়ে তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় থাকলেও বর্তমানে তিনি কোটিপতির খাতায় নাম লিখেছেন। ওই ব্যবসার সাথে সহযোগি হিসেবে আছেন তার ছোট ভাই জাহাঙ্গীর আলম। এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, মামলা এজাহার দাখিল করা হয়েছে, আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিবেন। আমরা নিয়মিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি৷ অপরাধী যতোটা শক্তিশালী হোকনা কেন কেউ রেহাই পাবে না।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×