হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষঃ পিকআপ চালক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে যাত্রীবাহি বাসের সঙ্গে পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. সেলিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে পিকআপের হেলপার। শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজধানী পাড়ার নজির আহমদের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামি যাত্রীবাহি একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছলে বিরপীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।

এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত সেলিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে আহত চালক সেলিম মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গাড়ি দুুটি জব্দ করা হয়েছে। ##

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষঃ পিকআপ চালক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষঃ পিকআপ চালক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে যাত্রীবাহি বাসের সঙ্গে পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. সেলিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে পিকআপের হেলপার। শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজধানী পাড়ার নজির আহমদের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামি যাত্রীবাহি একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছলে বিরপীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত সেলিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে আহত চালক সেলিম মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গাড়ি দুুটি জব্দ করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×