হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায়।

জানা যায়, ২১ জুলাই (সোমবার) রাতে আনুমানিক সাড়ে ৮টা থেকে ২২ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার মধ্যে মঞ্জুর আলম (৩৮) নামক এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে আসে এক যুবক। সে দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত যুবক রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে রিদুয়ান (২২)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায়। জানা যায়, ২১ জুলাই (সোমবার) রাতে আনুমানিক সাড়ে ৮টা থেকে ২২ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার মধ্যে মঞ্জুর আলম (৩৮) নামক এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে আসে এক যুবক। সে দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত যুবক রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে রিদুয়ান (২২)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×