হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুইদিনেও মিয়ানমারে ফিরে যেতে পারেনি সেন্ট মার্টিনে অনুপ্রবেশ করা ২০ রোহিঙ্গা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গা ও একটি ট্রলার রবিবার (২৭ জুলাই) পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছে। দুই দিন ধরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ট্রলারটি সাগরের ঝড়ে বিপদে পড়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে ভিড়ে। ট্রলারটিতে থাকা রোহিঙ্গাদের মধ্যে রয়েছে ১৬ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গারা জানান, মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন পূর্বে কারাগারে আটক ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা মিয়ানমার ত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে সেন্টমার্টিন দ্বীপের উপকূলে এসে পৌঁছায়। স্থানীয় লোকজন ট্রলারটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গাদের উদ্ধার করে এবং স্থানীয় একটি হোটেলে তাদের অস্থায়ী আশ্রয় দেয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে সাগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুইদিনেও মিয়ানমারে ফিরে যেতে পারেনি সেন্ট মার্টিনে অনুপ্রবেশ করা ২০ রোহিঙ্গা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুইদিনেও মিয়ানমারে ফিরে যেতে পারেনি সেন্ট মার্টিনে অনুপ্রবেশ করা ২০ রোহিঙ্গা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
Print Image
সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গা ও একটি ট্রলার রবিবার (২৭ জুলাই) পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছে। দুই দিন ধরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে। জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ট্রলারটি সাগরের ঝড়ে বিপদে পড়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে ভিড়ে। ট্রলারটিতে থাকা রোহিঙ্গাদের মধ্যে রয়েছে ১৬ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গারা জানান, মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন পূর্বে কারাগারে আটক ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা মিয়ানমার ত্যাগের সিদ্ধান্ত নেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে সেন্টমার্টিন দ্বীপের উপকূলে এসে পৌঁছায়। স্থানীয় লোকজন ট্রলারটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গাদের উদ্ধার করে এবং স্থানীয় একটি হোটেলে তাদের অস্থায়ী আশ্রয় দেয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×