হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের সাথে জুপআপ এর মতবিনিময়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ০৪:৫৬ অপরাহ্ন

উখিয়ায় পরিবেশ ও জীব বৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের করণীয় শীর্ষক জুপআপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা উপকূ্লীয় পল্লী উন্নয়ন পরিষদ ও একলাব এর যৌথ উদ্যোগে উখিয়া প্রেসক্লাব এর সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক জেলা উপকূ্লীয় পল্লী উন্নয়ন পরিষদ এর প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, একলাব এর প্রজেক্ট ম্যানেজার নূরে আলম মিলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একলাব এর জুলফিকার আলী, উখিয়া প্রেসক্লাব এর নির্বাহী সদস্য ফারুক আহমদ, সাবেক সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হানিফ আজাদ, উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ সময় বক্তারা বলেন, পাহাড়, নদী ও বনাঞ্চল রক্ষার মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আগামী প্রজন্মের জন্য সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে যাবে।

উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল আজিজ, সদস্য শফিউল শাহীন, সংবাদকর্মী ওমর ফারুক সোহাগ শাহেদ মুবিন প্রমুখ।

সভা শেষে সাংবাদিকদের প্রতিনিধি দল পালংখালী ইউনিয়নে পশ্চিম ধামনকালীতে পাহাড় কাটার দৃশ্য পরিদর্শন করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের সাথে জুপআপ এর মতবিনিময়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের সাথে জুপআপ এর মতবিনিময়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ০৪:৫৬ অপরাহ্ন
Print Image
উখিয়ায় পরিবেশ ও জীব বৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের করণীয় শীর্ষক জুপআপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা উপকূ্লীয় পল্লী উন্নয়ন পরিষদ ও একলাব এর যৌথ উদ্যোগে উখিয়া প্রেসক্লাব এর সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক জেলা উপকূ্লীয় পল্লী উন্নয়ন পরিষদ এর প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, একলাব এর প্রজেক্ট ম্যানেজার নূরে আলম মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একলাব এর জুলফিকার আলী, উখিয়া প্রেসক্লাব এর নির্বাহী সদস্য ফারুক আহমদ, সাবেক সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হানিফ আজাদ, উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া। এ সময় বক্তারা বলেন, পাহাড়, নদী ও বনাঞ্চল রক্ষার মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আগামী প্রজন্মের জন্য সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল আজিজ, সদস্য শফিউল শাহীন, সংবাদকর্মী ওমর ফারুক সোহাগ শাহেদ মুবিন প্রমুখ। সভা শেষে সাংবাদিকদের প্রতিনিধি দল পালংখালী ইউনিয়নে পশ্চিম ধামনকালীতে পাহাড় কাটার দৃশ্য পরিদর্শন করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×