হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহীর প্রাণ গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন আমগাছ তলা এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান।

নিহত লিকু মানকিন (৩০) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ভরপুরের বাসিন্দা অবনী দে’র ছেলে।

এ ঘটনায় ট্রাক চালক সন্তোষ চন্দ্র বর্মনকে (৪০) আটক করা হয়েছে। আর নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুল কবির প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, “আমগাছ তলার ঢালু সড়ক উঠতে গিয়ে একটি রডবোঝাই ট্রাক উল্টো দিকে নেমে আসে।

“এ সময় পেছনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক লিকু মানকিন।”

মাহাবুবুল বলেন, “দুর্ঘটনার সময় মোটর সাইকেলে লিকুর স্ত্রী ও দুই বছরের ছেলেও ছিলেন। তারা সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, চালক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহীর প্রাণ গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন আমগাছ তলা এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান। নিহত লিকু মানকিন (৩০) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ভরপুরের বাসিন্দা অবনী দে'র ছেলে। এ ঘটনায় ট্রাক চালক সন্তোষ চন্দ্র বর্মনকে (৪০) আটক করা হয়েছে। আর নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুল কবির প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, “আমগাছ তলার ঢালু সড়ক উঠতে গিয়ে একটি রডবোঝাই ট্রাক উল্টো দিকে নেমে আসে। “এ সময় পেছনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক লিকু মানকিন।” মাহাবুবুল বলেন, “দুর্ঘটনার সময় মোটর সাইকেলে লিকুর স্ত্রী ও দুই বছরের ছেলেও ছিলেন। তারা সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×