কক্সবাজারের টেকনাফের শীলখালি এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে ৬৪ বিজিবি।
আটককৃত হলো খুলনার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার বাসিন্দা শাহ আলম মোল্লার মেয়ে মাহমুদা আলম সানজিদা (৩০)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন বৃহস্পতিবার রাত ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে মাদক শনাক্তকারী কুকুর ‘ডগ জ্যাক’ (জার্মান শেফার্ড) এর সহায়তায় গাড়ির বডির ফাঁকে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো একটি পোটলায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
এ সময় মাহমুদা আলম সানজিদাকে ঘটনাস্থলেই আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার বিনিময়ে তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
অধিনায়ক আরও জানান, “মাদক সরবরাহকারী ও এর পেছনে থাকা চক্রকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”




মন্তব্য করুন