হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি, চার ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

শহিদ রুবেল::

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, অভিযানকালে উখিয়া বাজারে মূল্য তালিকা না থাকায় ছৈয়দ আকবর এবং আলমঙ্গীর নামে দুইজন মুরগি ব্যবসায়ীকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তরকারির দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করায় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে তরকারি ব্যবসায়ী জসিমকে ৩ হাজার টাকা ও সরওয়ারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এইসময় ৪ টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানের সময় দোকান রেখে পালিয়ে যাওয়া খাইরুল বশরকে সতর্ক করে পরবর্তী অভিযানে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ বলেন, “নিত্যপণ্যের বাজারে মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক। এছাড়া, অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়া উপজেলার সকল বাজারেই পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করবে।”

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি, চার ব্যবসায়ীকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি, চার ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল:: উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, অভিযানকালে উখিয়া বাজারে মূল্য তালিকা না থাকায় ছৈয়দ আকবর এবং আলমঙ্গীর নামে দুইজন মুরগি ব্যবসায়ীকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তরকারির দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করায় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে তরকারি ব্যবসায়ী জসিমকে ৩ হাজার টাকা ও সরওয়ারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এইসময় ৪ টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানের সময় দোকান রেখে পালিয়ে যাওয়া খাইরুল বশরকে সতর্ক করে পরবর্তী অভিযানে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ বলেন, "নিত্যপণ্যের বাজারে মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক। এছাড়া, অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়া উপজেলার সকল বাজারেই পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করবে।" প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×