হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:১০ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর(মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

তিনি বলেন,বুদ্ধিজীবীরা ছিলো এদেশের সম্পদ। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। যার পেছনে এদেশের রাজাকার বাহিনীর সহযোগিতা ছিলো।
এর পরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সে শূন্যতা কাটিয়ে দেশ ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে। বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে থাকতো। দেশের সূর্যসন্তানদের আত্নার মাগফেরাত কামনা করি।

সভাপতির বক্তব্যে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন,বুদ্ধিজীবীরা এদেশের সম্পদ হিসেবে থাকলেও একটি কুচক্রী মহল দেশকে অন্যদের অধীনস্হ করতে তাদের হত্যা করেছিলো। সে শূন্যতা কেটে উঠতে জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে জ্ঞানচর্চা করে বুদ্ধিজীবীদের আত্নত্যাগের শূন্যতা পূরণ করতে হবে।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

আরও উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোলাম সরওয়ার মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, ইউএনডিপি’র দেওয়ান জিন্নাহ,সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর(মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন,বুদ্ধিজীবীরা ছিলো এদেশের সম্পদ। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। যার পেছনে এদেশের রাজাকার বাহিনীর সহযোগিতা ছিলো। এর পরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সে শূন্যতা কাটিয়ে দেশ ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে। বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে থাকতো। দেশের সূর্যসন্তানদের আত্নার মাগফেরাত কামনা করি। সভাপতির বক্তব্যে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন,বুদ্ধিজীবীরা এদেশের সম্পদ হিসেবে থাকলেও একটি কুচক্রী মহল দেশকে অন্যদের অধীনস্হ করতে তাদের হত্যা করেছিলো। সে শূন্যতা কেটে উঠতে জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে জ্ঞানচর্চা করে বুদ্ধিজীবীদের আত্নত্যাগের শূন্যতা পূরণ করতে হবে। আরও উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোলাম সরওয়ার মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, ইউএনডিপি'র দেওয়ান জিন্নাহ,সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×