নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ সহ দুই অটোরিকশা জব্দ করেছে বনবিভাগ৷
রবিবার (৯ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার থাইংখালী বিটের আব্দুল গণির আস্তানা নামক এলাকায় এসব জব্দ করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম শাহিন জানান, রবিবার রাতে পালংখালী ইউনিয়নের থাইংখালী বিটে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ পাচার কালে গাছ সহ ২টি অটোরিকশা (টমটম) জব্দ করা হয়েছে৷ এসময় ৭/৮ জন দুর্বৃত্ত পালিয়ে যায়৷ আকাশমণি ৫২টি অন্যান্য গাছ ১০ সিএফটি এবং ২টি অটোরিকশা (টমটম) গাড়ি জব্দ করা হয়৷ আইন অনুযায়ী পিওআর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
অভিযানে উপস্থিত ছিলেন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত সহ প্রমুখ৷




মন্তব্য করুন