হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে র‌্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় “বাল্য বিবাহ মুক্ত সমাজ, এই হোক আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে এ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও শেডের সহযোগিতায় শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে হরিণমারা এলাকায় একটি র‍্যালি বের করা হয়। এরপর বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সামাজিক জনসচেতনতা গড়ে তোলার লক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটি ও সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মৌলভি হাসান আলী।

শেডের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ড ভিশনের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট (এডুকেশন ও চাইল্ড প্রটেকশন) ক্যারল সুশ্রী।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, শেডের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিংচিং মারমা, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার সায়দুল হক।

এসময় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বাল্য বিবাহের প্রধান কারন সামাজিক অসচেতনতা। প্রতিটি সেক্টরকে বাল্য বিবাহ প্রতিরোধে নিজেদের এবং অন্যদের সচেতন করতে কাজ করতে হবে। সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তবেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে সবার আগে আমাদের মা-বাবাকে সচেতন হতে হবে। যদি বলা হয়- ক্যান্সার, হৃদরোগ বা অন্যান্য জটিল ও প্রাণঘাতী রোগের চেয়েও বেশি ভয়ঙ্কর বাল্যবিয়ে, তাহলে খুব একটা ভুল বলা হবে বলে মনে হয় না। কারণ প্রাণঘাতী রোগে একজন আক্রান্ত রোগীর মৃত্যু বা ক্ষতি হয়। কিন্তু বাল্য বিয়ে একটা মেয়েকে, একটা পরিবারকে, একটা সমাজকে ও একটা প্রজন্মকে নিঃশেষ করে দেয়। তাই মেয়েদের বোঝা মনে না করে শিক্ষিত করে প্রাপ্ত বয়সে বিয়ে দিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে র‌্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে র‌্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১০:৩০ অপরাহ্ন
Print Image
সংবাদ বিজ্ঞপ্তি: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় "বাল্য বিবাহ মুক্ত সমাজ, এই হোক আমাদের অঙ্গিকার" এই শ্লোগানকে সামনে রেখে এ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও শেডের সহযোগিতায় শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে হরিণমারা এলাকায় একটি র‍্যালি বের করা হয়। এরপর বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সামাজিক জনসচেতনতা গড়ে তোলার লক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটি ও সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মৌলভি হাসান আলী। শেডের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ড ভিশনের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট (এডুকেশন ও চাইল্ড প্রটেকশন) ক্যারল সুশ্রী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, শেডের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিংচিং মারমা, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার সায়দুল হক। এসময় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বাল্য বিবাহের প্রধান কারন সামাজিক অসচেতনতা। প্রতিটি সেক্টরকে বাল্য বিবাহ প্রতিরোধে নিজেদের এবং অন্যদের সচেতন করতে কাজ করতে হবে। সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তবেই প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে সবার আগে আমাদের মা-বাবাকে সচেতন হতে হবে। যদি বলা হয়- ক্যান্সার, হৃদরোগ বা অন্যান্য জটিল ও প্রাণঘাতী রোগের চেয়েও বেশি ভয়ঙ্কর বাল্যবিয়ে, তাহলে খুব একটা ভুল বলা হবে বলে মনে হয় না। কারণ প্রাণঘাতী রোগে একজন আক্রান্ত রোগীর মৃত্যু বা ক্ষতি হয়। কিন্তু বাল্য বিয়ে একটা মেয়েকে, একটা পরিবারকে, একটা সমাজকে ও একটা প্রজন্মকে নিঃশেষ করে দেয়। তাই মেয়েদের বোঝা মনে না করে শিক্ষিত করে প্রাপ্ত বয়সে বিয়ে দিতে সকলের প্রতি অনুরোধ করেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×