হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে শিশুসহ আহত ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে দুই পরিবারে শিশুসহ ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পে এ পাহাড় ধ্বসে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, গত ৩ দিন ধরে ভারী বৃষ্টির প্রভাবে ৮ নম্বর ক্যাম্পের ইষ্টের বি-২৬ ব্লকে মো: ফারুক মোসাদ্দেক ও আব্দুল মোন্নাফ নামের দুই রোহিঙ্গার বসতি ঘরের উপর পাহাড় ধ্বসে শিশুসহ ৫ জন আহত হয়।

আহতরা হলেন, মোহাম্মদ সাদিকের স্ত্রী মোছাম্মদ সুবুরা (২৩) ওমর ফারুক (২৭) মেয়ে উম্মে রুম্মান (২) খাইরুল হক (৮) ও ওমর (৯)।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজার ৮ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম, পাহাড় ধ্বসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পাহাড় ধ্বসের ঘটনায় আহত ৫ জনের মধ্যে উম্মে রুম্মান নামে ২ বছরের রোহিঙ্গা মেয়েকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ জানান, পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে শিশুসহ আহত ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে শিশুসহ আহত ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে দুই পরিবারে শিশুসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পে এ পাহাড় ধ্বসে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গত ৩ দিন ধরে ভারী বৃষ্টির প্রভাবে ৮ নম্বর ক্যাম্পের ইষ্টের বি-২৬ ব্লকে মো: ফারুক মোসাদ্দেক ও আব্দুল মোন্নাফ নামের দুই রোহিঙ্গার বসতি ঘরের উপর পাহাড় ধ্বসে শিশুসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন, মোহাম্মদ সাদিকের স্ত্রী মোছাম্মদ সুবুরা (২৩) ওমর ফারুক (২৭) মেয়ে উম্মে রুম্মান (২) খাইরুল হক (৮) ও ওমর (৯)। কক্সবাজার ৮ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম, পাহাড় ধ্বসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পাহাড় ধ্বসের ঘটনায় আহত ৫ জনের মধ্যে উম্মে রুম্মান নামে ২ বছরের রোহিঙ্গা মেয়েকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ জানান, পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×