হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন সুশিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই৷ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ আয়োজিত ‘সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ইং’ উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি রশিদ আহমদের ব্যবস্থাপনায় ও সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর পরিচালক জাহাঙ্গীর আলম, ইউএনএইচসিআর কক্সবাজারের স্পোর্টস ফোকাল মোঃ জামাল উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ, বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ৷

উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

উদ্বোধনী খেলায় পালংখালী যুব পরিষদের সঙ্গে সোনাইছড়ি ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়৷ নব্বই মিনিট খেলে উভয়পক্ষের গোল শূন্য থাকায়৷ পরে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে পালংখালী যুব পরিষদ প্রথম খেলায় বিজয়ী হয়।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উদীয়মান খেলোয়াড় উখিয়ার কৃতি সন্তান শাহেদা আক্তার রিপা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের হয়ে এএফসি এশিয়ান কাপ ২০২৫-এর উদীয়মান খেলোয়াড় উখিয়ার কৃতি সন্তান সালাহ উদ্দিন সাহেদ এদের দুজনের নামে পালংখালী ইউনিয়নে আয়োজন করা হয়েছে ‘সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ইং’।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
Print Image
সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন সুশিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই৷ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ আয়োজিত 'সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ইং' উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি রশিদ আহমদের ব্যবস্থাপনায় ও সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর পরিচালক জাহাঙ্গীর আলম, ইউএনএইচসিআর কক্সবাজারের স্পোর্টস ফোকাল মোঃ জামাল উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ, বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ৷ উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। উদ্বোধনী খেলায় পালংখালী যুব পরিষদের সঙ্গে সোনাইছড়ি ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়৷ নব্বই মিনিট খেলে উভয়পক্ষের গোল শূন্য থাকায়৷ পরে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে পালংখালী যুব পরিষদ প্রথম খেলায় বিজয়ী হয়। উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উদীয়মান খেলোয়াড় উখিয়ার কৃতি সন্তান শাহেদা আক্তার রিপা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের হয়ে এএফসি এশিয়ান কাপ ২০২৫-এর উদীয়মান খেলোয়াড় উখিয়ার কৃতি সন্তান সালাহ উদ্দিন সাহেদ এদের দুজনের নামে পালংখালী ইউনিয়নে আয়োজন করা হয়েছে 'সাহেদ-রিফা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-২৫ইং'।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×