উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) সকালে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজির তিন যাত্রী নিহত হন।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায় নি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ




মন্তব্য করুন