হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে।

সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ ইসমাইল।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, সন্ধ্যায় কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বালির মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ী ফিরছিল। এক পর্যায়ে ৫/৬ জন অজ্ঞাত দূর্বৃত্ত তার গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ী ছুরিকাঘাত ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ইসমাইলকে উদ্ধার করে। পরে তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়ে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন খুন হয়েছে। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ ইসমাইল। স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, সন্ধ্যায় কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বালির মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ী ফিরছিল। এক পর্যায়ে ৫/৬ জন অজ্ঞাত দূর্বৃত্ত তার গতিরোধ করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে ইসমাইলকে এলোপাতাড়ী ছুরিকাঘাত ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ইসমাইলকে উদ্ধার করে। পরে তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়ে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×