হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া সীমান্তে বিজিবি-মাদককারবারী গোলাগুলি,বিপুল ইয়াবা উদ্ধার!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া::

৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,১০ ফেব্রুয়ারি রাতে রেজু আমতলী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালংয়ের গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনায় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩কোটি ৬০লাখ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক।

উল্লেখ্য,৩৪বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত পয়ত্রিশ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ১১লাখ ৯০হাজার,৩৫০পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ একশত পাঁচ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামী আটক করতে সক্ষম হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া সীমান্তে বিজিবি-মাদককারবারী গোলাগুলি,বিপুল ইয়াবা উদ্ধার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া সীমান্তে বিজিবি-মাদককারবারী গোলাগুলি,বিপুল ইয়াবা উদ্ধার!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া:: ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,১০ ফেব্রুয়ারি রাতে রেজু আমতলী বিওপি'র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালংয়ের গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনায় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩কোটি ৬০লাখ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক। উল্লেখ্য,৩৪বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত পয়ত্রিশ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ১১লাখ ৯০হাজার,৩৫০পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ একশত পাঁচ কোটি একাত্তর লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামী আটক করতে সক্ষম হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×