হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উড়োজাহাজ স্বল্পতায় ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখবে বিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ জানুয়ারি – হজ কার্যক্রমের কারণে আগামী ১ মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে হজ কার্যক্রম শেষে ১১ জুলাই থেকে আবারও রুটটিতে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং উড়োজাহাজ স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এই রুটের ১১ জুলাই পরবর্তী টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নেওয়া যাবে অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করা যাবে।

যাত্রীরা চাইলে ম্যানচেস্টার রুটের টিকিট বিনামূল্যে লন্ডন রুটেও পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উড়োজাহাজ স্বল্পতায় ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখবে বিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উড়োজাহাজ স্বল্পতায় ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখবে বিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জানুয়ারি – হজ কার্যক্রমের কারণে আগামী ১ মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে হজ কার্যক্রম শেষে ১১ জুলাই থেকে আবারও রুটটিতে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং উড়োজাহাজ স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।এই রুটের ১১ জুলাই পরবর্তী টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় বিমান।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নেওয়া যাবে অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করা যাবে।যাত্রীরা চাইলে ম্যানচেস্টার রুটের টিকিট বিনামূল্যে লন্ডন রুটেও পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×