হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১২:১০ অপরাহ্ন


নয়াদিল্লি, ৩১ আগস্ট – ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে আবার গোলযোগ দেখা দিয়েছে। দেশটির রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে আগুন দেখা গেছে ফ্লাইটের একটি ইঞ্জিনে।

পরে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরা সকলে নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ডান দিকের ইঞ্জিন মাঝ-আকাশেই বন্ধ করে দেন পাইলট।

বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাম দিকের ইঞ্জিনটি সচল ছিল। ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। এতে যাত্রী, পাইলট, ক্রুসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানটি ওড়ার পর সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল। ফলে সেখানেও অনেকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।

এরপর থেকে বারবার এয়ার ইন্ডিয়ার পরিষেবায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় রোববার সকালেও অল্পের জন্য আরও একটা বিপদ এড়ালেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১২:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩১ আগস্ট – ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে আবার গোলযোগ দেখা দিয়েছে। দেশটির রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে আগুন দেখা গেছে ফ্লাইটের একটি ইঞ্জিনে।পরে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরা সকলে নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ডান দিকের ইঞ্জিন মাঝ-আকাশেই বন্ধ করে দেন পাইলট।বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাম দিকের ইঞ্জিনটি সচল ছিল। ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। এতে যাত্রী, পাইলট, ক্রুসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানটি ওড়ার পর সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল। ফলে সেখানেও অনেকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।এরপর থেকে বারবার এয়ার ইন্ডিয়ার পরিষেবায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় রোববার সকালেও অল্পের জন্য আরও একটা বিপদ এড়ালেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×