হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন জামায়াতের আমির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দলটির স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এই শোক প্রকাশ করেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

বিবৃতিতে তিনি জানান, ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হন এবং আরও ১৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসান। এই ঘটনায় নিহতদের পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছেন যেন নিহত সবাইকে শহীদ হিসেবে কবুল করা হয়, তাঁদের কবর প্রশস্ত করা হয় এবং জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকাহত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেওয়ার জন্যও দোয়া করেন তিনি।

বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে আহত ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন জামায়াতের আমির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন জামায়াতের আমির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দলটির স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এই শোক প্রকাশ করেন।বিবৃতিতে তিনি জানান, ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হন এবং আরও ১৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসান। এই ঘটনায় নিহতদের পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছেন যেন নিহত সবাইকে শহীদ হিসেবে কবুল করা হয়, তাঁদের কবর প্রশস্ত করা হয় এবং জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকাহত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেওয়ার জন্যও দোয়া করেন তিনি।বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে আহত ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×