হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উদয়পুরে শুরু বিজয়-রাশমিকার প্রাকবিবাহ অনুষ্ঠান, থাকছে কড়া সতর্কতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


রাজস্থান, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। মূল অনুষ্ঠানের আগেই সেখানে শুরু হয়ে গেছে প্রাকবিবাহ পর্বের নানান আয়োজন। গত ২৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির আনন্দঘন মুহূর্তের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে।

বিয়ের আগে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পুল পার্টি ও ভলিবল খেলায় মেতে ওঠেন বিজয় ও রাশমিকা। এছাড়া অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়, যেখানে ফলের বাহারি সাজ ও জাপানিজ খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ব্যক্তিগত মুহূর্তগুলো যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য কঠোর ‘নো-ফোন পলিসি’ গ্রহণ করা হয়েছে। এমনকি ছবি যাতে ফাঁস না হয়, সেজন্য চিত্রগ্রাহকদের সঙ্গেও বিশেষ আইনি চুক্তি করা হয়েছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ২০১৮ সাল থেকে দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও তাঁরা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়ে এসেছেন। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

উদয়পুরে শুরু বিজয়-রাশমিকার প্রাকবিবাহ অনুষ্ঠান, থাকছে কড়া সতর্কতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উদয়পুরে শুরু বিজয়-রাশমিকার প্রাকবিবাহ অনুষ্ঠান, থাকছে কড়া সতর্কতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজস্থান, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। মূল অনুষ্ঠানের আগেই সেখানে শুরু হয়ে গেছে প্রাকবিবাহ পর্বের নানান আয়োজন। গত ২৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির আনন্দঘন মুহূর্তের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে।বিয়ের আগে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পুল পার্টি ও ভলিবল খেলায় মেতে ওঠেন বিজয় ও রাশমিকা। এছাড়া অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়, যেখানে ফলের বাহারি সাজ ও জাপানিজ খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ব্যক্তিগত মুহূর্তগুলো যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য কঠোর ‘নো-ফোন পলিসি’ গ্রহণ করা হয়েছে। এমনকি ছবি যাতে ফাঁস না হয়, সেজন্য চিত্রগ্রাহকদের সঙ্গেও বিশেষ আইনি চুক্তি করা হয়েছে।বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ২০১৮ সাল থেকে দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও তাঁরা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়ে এসেছেন। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি।এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×