হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উন্নত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই কাজে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। অধিকার বঞ্চিত ও অবহেলিত তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। সরকার উপকূলের উন্নয়নে ডেল্টা প্লান প্রণয়ন করেছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে ওই অঞ্চলের মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সুশীলনের মতো সংগঠনগুলোকে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’র ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সুশীলনের চেয়ারম্যান আ জ ম আজিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র প্রমুখ।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, উপকূলের মানুষের সীমাহীন দুর্ভোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, জনগণের ক্ষমতায়নের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উন্নত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উন্নত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন
Print Image
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই কাজে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। অধিকার বঞ্চিত ও অবহেলিত তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। সরকার উপকূলের উন্নয়নে ডেল্টা প্লান প্রণয়ন করেছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে ওই অঞ্চলের মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সুশীলনের মতো সংগঠনগুলোকে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’র ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সুশীলনের চেয়ারম্যান আ জ ম আজিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র প্রমুখ। পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, উপকূলের মানুষের সীমাহীন দুর্ভোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, জনগণের ক্ষমতায়নের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×