হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উন্নয়নের নামে অর্থ লোপাটকারীদের হাত কেটে দেওয়া উচিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১ ফেব্রুয়ারি – উন্নয়নের নামে যারা দেশের অর্থ লোপাট করেছে, ইসলামি শরীয়াহ মোতাবেক তাদের হাত কেটে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

মিজানুর রহমান আজহারী বলেন, উন্নয়নের নামে পৌনে ৩ লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামি শরীয়াহ মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত।

পিলখানা ট্রাজেডির প্রসঙ্গ টেনে এরপর তিনি বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাদের কেউ ছয় মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে ১৭ বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশব তার বাবা দেখেনি, কৈশোর দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে।

মিজানুর রহমান আজহারী আরও বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেকদলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক, আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই।

জনপ্রিয় এ ইসলামি বক্তার বয়ান শুনতে শুক্রবার সকাল থেকে জনতার ঢল নামে প্যারেড ময়দানে। এদিন প্যারেড ময়দান এলাকায় জুমার নামাজে অংশগ্রহণ করেন বিপুল পরিমাণ মুসল্লি। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধারণের ঠাঁই ছিল না। এরপর লোকজন প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উন্নয়নের নামে অর্থ লোপাটকারীদের হাত কেটে দেওয়া উচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উন্নয়নের নামে অর্থ লোপাটকারীদের হাত কেটে দেওয়া উচিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১ ফেব্রুয়ারি – উন্নয়নের নামে যারা দেশের অর্থ লোপাট করেছে, ইসলামি শরীয়াহ মোতাবেক তাদের হাত কেটে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি।মিজানুর রহমান আজহারী বলেন, উন্নয়নের নামে পৌনে ৩ লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামি শরীয়াহ মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত।পিলখানা ট্রাজেডির প্রসঙ্গ টেনে এরপর তিনি বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাদের কেউ ছয় মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিলেন। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে ১৭ বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশব তার বাবা দেখেনি, কৈশোর দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে।মিজানুর রহমান আজহারী আরও বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেকদলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক, আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই।জনপ্রিয় এ ইসলামি বক্তার বয়ান শুনতে শুক্রবার সকাল থেকে জনতার ঢল নামে প্যারেড ময়দানে। এদিন প্যারেড ময়দান এলাকায় জুমার নামাজে অংশগ্রহণ করেন বিপুল পরিমাণ মুসল্লি। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধারণের ঠাঁই ছিল না। এরপর লোকজন প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×