হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন


ঢাকা, ১২ ফেব্রুয়ারি – সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোটাররা উৎসাহের সঙ্গে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। দিনের শুরুতে ভোটকেন্দ্রে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের চাপ বাড়তে থাকে এবং দুপুরের পর অনেক কেন্দ্রেই দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ভোরের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে মানুষের ভিড় জমতে শুরু করেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে দলবেঁধে ভোটকেন্দ্রে আসেন। এবারের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৩ জন।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ ফেব্রুয়ারি – সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোটাররা উৎসাহের সঙ্গে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। দিনের শুরুতে ভোটকেন্দ্রে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের চাপ বাড়তে থাকে এবং দুপুরের পর অনেক কেন্দ্রেই দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।ভোরের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে মানুষের ভিড় জমতে শুরু করেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে দলবেঁধে ভোটকেন্দ্রে আসেন। এবারের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৩ জন।এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×